এই বইটি ডা. ইসরার আহমাদের দীর্ঘদিনের চিন্তা, অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টির নির্যাস।
পাকিস্তান জামায়াতে ইসলামীর একজন নেতৃস্থানীয় ‘রোকন’ হিসেবে তিনি সংগঠনের আদর্শ,
নেতৃত্ব ও পথচলার পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন।
দীন কায়েমের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া ভালোবাসা, সাফল্যের আনন্দ এবং
বিচ্যুতির বেদনা—সবকিছু মিলিয়েই তিনি এ রচনায় নির্মোহ আত্মসমালোচনা উপস্থাপন করেছেন।
গবেষণামূলক ও হৃদয়স্পর্শী ভাষায় বইটিতে জামায়াতের আদর্শিক রূপান্তর,
সাংগঠনিক গতি এবং সময়ের চ্যালেঞ্জ বিশ্লেষণ করা হয়েছে।
এটি কোনো প্রচলিত সমালোচনাগ্রন্থ নয়; বরং একজন প্রাজ্ঞ সহযোদ্ধার
অন্তর থেকে উচ্চারিত সত্যভাষণ।
কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই উপস্থাপিত তিনটি মৌলিক প্রস্তাবনার মাধ্যমে
তিনি সংগঠনকে তার মূল লক্ষ্য ও আদর্শে ফিরে আসার আহ্বান।
যদিও আলোচনার কেন্দ্র পাকিস্তান জামায়াতে ইসলামী,
তবুও এর প্রশ্ন ও বিশ্লেষণ গোটা উপমহাদেশের
ইসলামী আন্দোলনের জন্যই সমানভাবে প্রাসঙ্গিক।






Reviews
There are no reviews yet.