কারাগারের রাতদিন

কখনো কি এমন হয়েছে আপনার! বই পড়ছেন, আর দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে? কিংবা কখনো কি এমন হয়েছে কোনো বই পড়ছেন যে বইয়ের প্রতিটি বাক্য আপনাকে পরতে পরতে শিহরণ জাগিয়েছে? কী এমন আছে বইটিতে?

ত্যাগের এক অনুপম দৃষ্টান্ত জয়নাব আল গাজালী। ১৯১৭ সালে জন্ম গ্রহণ করেন । তিনি মিশরের ইসলামী নারী সংস্থার সভানেত্রী ছিলেন।

ইসলামী সংগঠন করার কারণে তৎকালীন মিশরের স্বৈরশাসক আবদুন নাসের তাকে অমানবিক নির্যাতন করেন। নির্যাতনের কিছু নমুনা উক্ত বইটিতে তিনি তুলে ধরেছেন। ইসলামের প্রতি ছিল তার অকৃত্রিম ভালোবাসা । এই মহীয়সী নারী মোট সাতবার নবী করিম (সাঃ) কে স্বপ্ন দেখেছেন। একজন নারীকে সীমাহীন নির্যাতন করেও সত্যের পথ থেকে বিচ্যুতি ঘটাতে পারেনি। এই বইটি না পড়লে সেটা আপনি কখনো অনুমান করতে পারবেন না। ইসলামকে যারা মনেপ্রাণে ভালোবাসে তাদের কাছে এই অত্যাচার যেন ঠুনকো মাত্র। যার উজ্জ্বল দৃষ্টান্ত জয়নাব আল গাজালী। কারাজীবনে বিচিত্র এই ঘটনাগুলো আমাদের জন্য আলোকবর্তিকা হয়ে কাজ করবে এই আমার বিশ্বাস।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কারাগারের রাতদিন”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top